বুধবার পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকবে চীনের কয়েকটি অঞ্চল

চীনের উত্তর, মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকা রবিবার থেকে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশায় ঢাকা থাকবে। রবিবার দেশটির প্রধান আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
IMG0
জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, চোংকিং পৌরসভা ও আনহুই, বেবেই, বেনান, শানজি, শানঝিদ ও সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি এলাকা মাঝারী কুয়াশায় ঢেকে থাকবে।
IMG1
তবে সিচুয়ান ও চোংকিং এলাকায় ঠাণ্ডা বাতাস ও বৃষ্টির কারণে সোমবার রাত থেকে কুয়াশা কমে আসবে। ইতোমধ্যে সিচুয়ান ও চোংকিংয়ের স্থানীয় কর্তৃপক্ষ রবিবার নদী বন্দর, বিমানবন্দরে কুয়াশার কারণে সতর্কতা জারি করেছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু