গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ‘সাঘাটা সমিতি, ঢাকা’র সভাপতি হিসেবে ট্যাক্সেস বার এসোসিয়েশনের এ্যাড. মোঃ আব্দুল গফুর মন্ডল ও সাধারণ সম্পাদক হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রভাষক মোঃ ওয়ালিউর রহমান বিপুল নির্বচিত হয়েছেন।
শনিবার রাজধানীর ধানমন্ডির স্টার হোটেল এন্ড কাবাব রেস্টুরেন্ট সাধারন সভা শেষে এ বছরের নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন কমিটি দুই বছরের জন্য নির্বাচন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে তাদের কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান, গাজীপুরের এডিসি উপ সচিব রায়হানুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের ডিএমডি মোস্তাফিজুর রহমান, এক্সিম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের এমডি আরিফুর রহমান তপন, মেজর মিঠু, নিউ লাইট সুয়েটারস ইন্টা. লিমিটেডের এমডি নাজেমুল ইসলাম নয়ন,ওলিরা ফ্যাশানের জিএম জাহিদুল ইসলাম, ব্যবসায়ী জামিল আহমেদ, ব্যবসায়ী বাবুল, ব্যবসায়ী স্বপন ও অন্যান্য।
ইত্তেফাক/ আরএ