রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি বিরোধী অভিযানে নিহত মেজবা উদ্দিন ওরফে জাহিদ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের বাদুয়ারা গ্রামের এনামুল হকের ছেলে।
রবিবার তার বাবা এনামুল হক, মা তাহমিনা আক্তার, ছোট ভাই মোসলেহ উদ্দিন ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসা হয়। হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান কামাল হোসেন জানান, মেজবাহ উদ্দিন ঢাকায় লেখাপড়া শেষে দীর্ঘ ১৬ বছর যাবত ব্যবসা করে আসছিল। এলাকাবাসী তাদের পরিবারকে একটি শান্ত ও ভদ্র পরিবার হিসেবে জানে। মেজবাহ বাড়িতে খুবই কম আসা-যাওয়া করতেন। মেজবাহ উদ্দিনের মরদেহ শনাক্ত করার জন্য তার বাবা ও পরিবারের লোকজনকে র্যাব ঢাকায় নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।