মেয়ে চেলসির বিয়েতে ফাউন্ডেশনকে ব্যবহারের অভিযোগ মিথ্যা: বিল ক্লিনটন

 
মেয়ে চেলসি ক্লিনটনের বিয়েতে ক্লিনটন ফাউন্ডেশনকে ব্যবহারের অভিযোগ নাকচ করে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
 
শনিবার এক টুইটার বার্তায় তিনি এই অভিযোগকে মিথ্যা এবং হাস্যকর বলে উল্লেখ করেন। ২০১০ সালে ব্যাংকের উদ্যোক্তা মার্ক মেজভিনস্কিকে বিয়ে করেন চেলসি ক্লিনটন।
 
বিল ক্লিনটন বলেন, ফাউন্ডেশনকে কোনোভাবেই বিয়েতে ব্যবহার করা হয়নি। এই ধরনের অভিযোগ আমার, স্ত্রী হিলারি, মেয়ে চেলসি ক্লিনটন এবং তার স্বামী মেজভিনস্কির জন্য অবমাননাকর। তিনি ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টও তুলে ধরেন। ওই রিপোর্টে অনুসন্ধান করেও এই ধরনের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানানো হয়। খবর সিএনএন
 
ইত্তেফাক/আনিসুর