টেইলরকে ফেরালেন মুস্তাফিজ

 
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে প্রথম থেকে জিম্বাবুয়েকে চাপে রেখেছে স্বাগতিক বাংলাদেশ। সাকিব আল হাসানের দুই উইকেট, মাশরাফি বিন মুর্তজা এক উইকেটের পর এবার টেইলরকে ফেরালেন মুস্তাফিজুর রহমান। ৫১ রানে ৩ উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়েছে জিম্বাবুয়ে।
 
এর আগে সোমবার বেলা ১১টায় রাজধানীর মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটে পাঠান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম ওভারেই অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ করে তোলেন সাকিব আল হাসান। সাজঘরে ফেরত পাঠিয়েছেন সলোমন মিরে ও ক্রেইগ এরভিনকে। এরপরই মাসাকাদজার উইকেট তুলে নেন মাশরাফি।
 
ত্রিদেশীয় এই সিরিজের অপর অংশগ্রহণকারী দল শ্রীলঙ্কা।
 
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।