নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাপায় ভারতী রানী (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনায় আর দুজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের নজিপুর সরদার পাড়ার মোড়ে ট্রাক যাত্রীবাহী ব্যাটারিচালিত চার্জার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী ভারতীর মৃত্যু হয়। তিনি উপজেলার যত্নীপত্নী গ্রামের সুকুমার হালদারের স্ত্রী। আহত অপর দু'জন একই উপজেলার আদর্শগ্রাম খোকন (৩০), জাহেদা (৪০)।
পত্নীতলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খালিদ সাইফুল্লাহ জানান, আহতদের প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাদের অবস্থার উন্নতি না হওয়ায় রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পত্নীতলা থানার ওসি মোজাহার হোসেন হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি