দিনাজপুরে এক বাড়ির ১০ গরু চুরি

 
ফুলবাড়ি উপজেলার নবগ্রামের মিজানুর রহমান মন্ডলের বাড়ি থেকে সোমবার ভোরে ১০টি গরু চুরি করা হয়। গরু উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 
ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, মিজানুর রহমান মন্ডলের বাড়ি থেকে ১০টি গরু চুরি যাওয়ায় তিনি আর্থিকভাবে পঙ্গু হয়ে গেছেন। চুরি যাওয়া গরু উদ্ধারের জন্য অভিযান চলছে। গ্রামবাসীরা পাহারা শেষে নিজ নিজ বাড়িতে চলে যাওয়ার পর সোমবার ভোরে মিজানুরের বাড়ি থেকে ১০টি গরু চুরি করা হয়। 
 
ওসি শেখ নাসিম হাবিব বলেন, গরু উদ্ধার করা সম্ভব হয়নি। চুরি যাওয়া গরুর বিষয়ে  মালিক থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ দেননি।
 
ইত্তেফাক/আরকেজি