ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মিলনায়তনে সোমবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জ্বালানী গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট পরিচালিত ‘স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ” বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
ইউএনও খন্দকার মো. নাহিদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও মাহফুজা বেগম, আওয়ামী লীগ সভাপতি সইদুল হক ও ভারপ্রাপ্ত সম্পাদক তাজউদ্দিন, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, ওসি আব্দুল মান্নান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম।