চিতলমারীতে পুলিশের বিশেষ অভিযানে ১৪ মামলার আসামি দুলাল মোল্লাকে আটক করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে এসআই আহাদুজ্জামানের নেতৃত্বে এক দল পুলিশ বড়বাড়ীয়া এলাকা থেকে মাদকসহ ১৪ মামলার মাদক সম্রাট দুলাল মোল্লাকে আটক করা হয়। তিনি বড়বাড়িয়া গ্রামের শাহাদাৎ মোল্লার ছেলে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
চিতলমারীর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অনুকুল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ মাদক মামলার আসামি দুলাল মোল্লাকে মাদকসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এলাকার অন্য সব মাদক ব্যবসায়ী ও সেবকদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/আরকেজি