মেহেরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে ভৈরব নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার বিকালে জমির মালিক আনোয়ার হোসেনকে 'বালুমহল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০' এর ৪ ধারায় এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ মামুন। আনোয়ার হোসেন মেহেরপুর সদর উপজেলার রাধাকাস্তাপুর গ্রামের আমিন উদ্দিনরে ছেলে।

ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ মামুন জানান, রাধাকাস্তাপুর গ্রামে কিছু দুস্কৃতিকারী মাটি কাটছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দুস্কৃতিকারীরা পালিয়ে গেলেও আটক করা হয় জমির মালিককে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে জমির মালিক আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড এবং মাটি কাটার যন্ত্র এক্সক্যাভেটর জব্দ করা হয়।

ইত্তেফাক/নূহু