রোহিঙ্গাদের ফেরাতে আলোচনা শুরু, আজ চূড়ান্ত হতে পারে

 
মিয়ানমারের রাজধানী নেপিডোতে রোহিঙ্গাদের ফেরাতে দুই দেশের মধ্যে গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক গতকাল সোমবার শুরু হয়েছে। আজ মঙ্গলবার ২০১৬ সালের অক্টোবরের পর বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরাতে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হতে পারে। দু’দেশের মধ্যে এ সংক্রান্ত ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
যৌথ ওয়ার্কিং গ্রুপে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং মিয়ানমারের পক্ষে দেশটির  পার্মানেন্ট সেক্রেটারি মিন্ট থো নেতৃত্ব দিচ্ছেন।
IMG0
 
ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, গতকাল ওয়ার্কিং গ্রুপের প্রথম দিনের বৈঠকে রোহিঙ্গাদের ফেরাতে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে আলোচনা হয়। এর কয়েকটি খুঁটিনাটি বিষয় আজ চূড়ান্ত হবে। ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তিতে রোহিঙ্গাদের কবে নাগাদ ফেরানোর প্রক্রিয়া শুরু হবে তা ঠিক করা হবে। যাচাই বাছাই শেষে প্রতি পর্বে কতজন রোহিঙ্গা ফেরত যাবে, বাংলাদেশে কয়টি ট্রানজিট ক্যাম্প ও মিয়ানমারে কয়টি রিসিপশন ক্যাম্প থাকবে তা নির্ধারিত হবে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ