দৌলতপুরে ট্রলির ধাক্কায় পথচারী নিহত

 
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজোত এলাকায় বালি ভর্তি ট্রলির ধাক্কায় আজিজুল (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আজিজুল উপজেলার ভাগজোত নীচ পাড়া গ্রামের মৃত তৈজদ্দিনের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রামকৃঞ্চপুর ইউপির ভাগজোত এলাকার পদ্মা নদী থেকে বালি নিয়ে একটি ট্রলি ভাগজোত বাজারের দিকে আসার সময় আজিজুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান