কাহারোলে বাস উল্টে ১৩ যাত্রী আহত

 
দিনাজপুরের কাহারোলে ঢাকা হতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীগামী শ্যামলী পরিবহন যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। আহদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ ও স্থানীয় জনতা।
 
গতকাল সোমবার রাত সাড়ে ৭টায় কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বটতলা পীরের মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন জানান, একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায় বাসটি। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ১৩ জন যাত্রী গুরুতর ভাবে আহত হয় তারা।
 
এদিকে ঘটনার পর দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত রোগীদের খোঁজ খবর নেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধের ব্যবস্থা প্রদান করেন।
 
ইত্তেফাক/জামান