জাতীয়করণের আশ্বাসে অনশন ‌ভাঙলেন মাদ্রাসাশিক্ষকরা

সরকারের কাছ থেকে জাতীয়করণের আশ্বাসে অনশন ভেঙেছেন আন্দোলন চালিয়ে আসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনশন ভাঙার সিদ্ধান্ত নেন শিক্ষক নেতারা। 
 
পরে দুপুর ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের অনশনস্থলে এসে শিক্ষাসচিব মো. আলমগীর (কারিগরী ও মাদ্রাসা) দাবি মেনে দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে শিক্ষকদের অনশন ভাঙান। 
 
১ জানুয়ারি থেকে জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান শুরুর আটদিন পর আমরণ অনশনে রূপ নিয়েছিল স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক সমিতির এই আন্দোলন। 
 
টানা দুই সপ্তাহের আন্দোলনের পর রবিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে তিন দফা বৈঠকে বসলেও তার ‘আশ্বাসে’সাড়া না দেননি স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকরা। তবে সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে শিক্ষক প্রতিনিধিদলের এক বৈঠকের পর অনশন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন এই শিক্ষকরা।
 
ইত্তেফাক/ইউবি