মুকসুদপুর থানা পুলিশ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সাগর শেখকে (৩০) অস্ত্রসহ গ্রেফতার করেছে।
মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, গোপন সংবাদে ভিত্তিতে মুকসুদপুর থানার এসআই শাহ জামাল সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মুকসুদপুর উপজেলা রথখোলা পরিত্যক্ত ইটভাটার কাছে থেকে একই উপজেলার গুনহার গ্রামের মালেক শেখের ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সাগর শেখকে (৩০) গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে দেশীয় একটি ওয়ান শুটার গান (এলজি), একটি উন্নত মানের খেলনা পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি ধারালো ছুরি উদ্ধার করে। তার নামে ডাকাতি প্রস্তুতি দুইটি, ডাকাতি একটি, চুরি তিনটি, মাদক দুইটি. অস্ত্র একটি মামলা রয়েছে।
এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি অস্ত্র মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/কেকে