আজ ১৩ এপ্রিল শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন শাস্ত্রের অধ্যাপক ইউনুস মিঞার ৩৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে প্রয়াতের ২৫০, পশ্চিম ধানমন্ডি, রোড ১৯ (পুরাতন), মধুবাজারের বাসভবনে বাদ মাগরিব দোয়া মাহফিল এবং নারিন্দা মশুরিখোলা শাহ্ সাহেবের বাড়ি দরবার শরিফে প্রয়াতের কবরস্থান সংলগ্ন মসজিদে কোরআনখানি, বাদ জোহর দোয়া ও আহসানিয়া এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়া বরিশালের বাকেরগঞ্জে প্রয়াতের গ্রামের মুসল্লিবাড়ি সংলগ্ন জামে মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিল হবে। দোয়া মাহফিলে শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য তার সন্তানগণ অনুরোধ জানিয়েছেন।