বেলজিয়ামে গ্যাস বিস্ফোরণ, দুটি লাশ উদ্ধার

বেলজিয়ামের উদ্ধারকর্মীরা আন্তওয়ের্প বন্দর নগরীতে সন্দেহজনক গ্যাস বিস্ফোরণস্থল থেকে দুটি লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় আরো প্রায় ১৫ জন আহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
মঙ্গলবার পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে। প্রচণ্ড শক্তিশালী ওই বিস্ফোরণে উত্তরাঞ্চলীয় বেলজিয়ামের ডাচভাষী নগরী আন্তওয়ের্প এর মধ্যাঞ্চলীয় পারদেনমার্কট এলাকায় কয়েকটি বাড়ি ধসে পড়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এই বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে দিয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু