জয়পুরহাটের কালাইয়ে গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী ও ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান মহীয়সী মাজেদা বেগমের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার কালাই উপজেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে দৈনিক ইত্তেফাকের কালাই উপজেলার সংবাদদাতা তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের নিজেস্ব উদ্দ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কালাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের এজেন্ট মো. আমিনুল ইসলাম, কালাই প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম, নয়া দিগন্ত উপজেলা প্রতিনিধি মুনছুর রহমান, দৈনিক দিনকালের কালাই উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ আব্দুল করিম, দৈনিক চাঁদনী বাজারের উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ, কালাই উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল ইসলাম, দৈনিক মুক্তবার্তার উপজেলা প্রতিনিধি ছামছুন নাহার, দৈনিক আমাদের সময় ও দৈনিক দুরন্ত সংবাদের উপজেলা সংবাদদাতা আব্দুন নূর নাহিদ, দৈনিক মুক্তজমিনের উপজেলা প্রতিনিধি চঞ্চল বাবু ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছাইফুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/ইউবি