শুরুতে শুধু ঢাকাভিত্তিক সার্ভিস দিয়ে আসছিল ইজিয়ার। আগামী মার্চ মাস থেকে এই রাইড শেয়ারিং সার্ভিস সেবাদাতা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং খুলনাসহ দেশের বড় শহরে।
ইজিয়ারের পরিচালক কামরুল হাসান ইমন বলেন, এগিয়ে চলার পথে ইজিয়ার আছে জনসাধারণের সঙ্গে। শুধু ঢাকা নয় দেশের সামগ্রিক উন্নয়নের জন্য পুরো দেশকে এগিয়ে যেতে হবে একসঙ্গে। এই বিশ্বাস থেকেই আমরা শুধু ঢাকা কেন্দ্রিক সেবা না রেখে আমাদের পরিসেবাকে ছড়িয়ে দিতে চাই দেশব্যাপী।
তিনি আরো বলেন, রাইড শেয়ারিং সেবাকে জনসাধারনের দূরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য প্রাথমিকভাবে ইজিয়ার দেশের ৫০টি বড় শহরে শুরু করছে তাদের কার্যক্রম। ইজিয়ার বিশ্বাস করে সেবার পরিধি বাড়িয়ে দেশের সামগ্রিক উন্নয়ন এবং যোগাযোগ খাতে প্রত্যয়ী ভূমিকা রাখবে নতুন এই কর্ম পরিকল্পনায়।
ঢাকার বাইরের শহরগুলোতে যে কেউ যাত্রী সেবা দিতে চাইলে গুগল প্লে-স্টোর থেকে EZZYR DRIVE অ্যাপটি ডাউনলোড করে সম্পূর্ণ করে ফেলতে পারেন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি এবং যুক্ত হতে পারেন ইজিয়ারের সঙ্গে। যাত্রী সাধারন EZZYR অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে রাইড শেয়ারিং সেবা নিতে পারেন।
ইত্তেফাক/ইউবি