খালেদা জিয়াকে হাজিরা থেকে অব্যাহতি ও তার স্থায়ী জামিনের আবেদন খারিজ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

 

গতকাল মঙ্গলবার তার পক্ষে যুক্তি উপস্থাপনকালে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের ঘায়েল করার জন্যই এ ধরনের মামলা করা হয়ে থাকে। এতমনিভাবে এটাও সে ধরনের একটি মামলা।

 

তিনি বলেন, শাসক দল কর্তৃক বিরোধী রাজনীতিকরা সবসময়ে নির্যাতিত হয়ে থাকে। নেলসন ম্যান্ডেলাকেও জেল খাটতে হয়েছে দীর্ঘদিন। আমরাও জেল খেটেছি। আর এসবই করা হয় রাজনৈতিক দলকে শেষ করতে। এতে আমাদের নেত্রী খালেদা জিয়ার কোনো ক্ষতি হবে না। বরং তার জনপ্রিয়তা আরো বাড়বে। তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী।

 

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ যুক্তিতর্ক তুলে ধরেন মওদুদ আহমদ।

ইত্তেফাক/নূহু