ফুলপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় র‌্যাব অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। পরে তাদের কাছ থেকে এক হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, আলমগীর (২২) ও মোজাম্মেল হক (২৯)। মঙ্গলবার র‌্যাব-১৪ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ফুলপুর উপজেলার মোকামিয়া বাজার এলাকা থেকে ৭৯৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আলমগীরকে আটক করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তিতে উপজেলার সঞ্চুর গ্রামে অভিযান চালিয়ে ৪৯০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হককে আটক করে। আটককৃত দুই ইয়াবা বিক্রেতার বিরুদ্ধে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

উল্লেখ্য, দৈনিক ইত্তেফাকে সারাদেশে সর্বনাশা ইয়াবার বিস্তার নিয়ে “মাদকের ছোবল” শীর্ষক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।

ইত্তেফাক/নূহু