ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন

মেয়র পদে মনোনয়নপত্র নিলেন আরো ৫ জন

 
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে আরো পাঁচ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশন (ইসি) থেকে এ পর্যন্ত মেয়র পদে ১৯ জন মনোনয়ন সংগ্রহ করলেন।
 
সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম জানান, মঙ্গলবার মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (স্বতন্ত্র), ফারুক আহমেদ (স্বতন্ত্র), এস এম গোলাম রেজা (স্বতন্ত্র), খালেদা খানম রুনু (বাংলাদেশ সত্যব্রত আন্দোলন) ও জিন্নুর আহমেদ চৌধুরী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। এর আগে গত সোমবার পর্যন্ত নিয়েছিলেন ১৪ জন। এছাড়া এ পর্যন্ত এই সিটিতে সাধারণ কাউন্সিলর পদে ৪১২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮১ জন মনোনয়নপত্র নিয়েছেন। গতকাল ২ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ছাড়া বাকি কেউ মনোনয়নপত্র জমা দেন নি।
 
এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সমপ্রসারিত ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৮৪ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের জন্য ৪২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
 
ইত্তেফাক/আনিসুর