ব্রাহ্মণবাড়িয়া সরাইল খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ২হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী স্বামী ও স্ত্রীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
আটকৃতরা হলেন, জেলার নবীনগর উপজেলার বালিহাতা গ্রামের রুবেল মিয়া (৩০) ও তার স্ত্রী তানিয়া সুলতানা (২৭)।
হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে মামুন বাস কাউন্টারের সামনে থেকে মাদক ব্যবসায়ী ও পাচারকারী রুবেল ও তার স্ত্রী তানিয়াকে আটক করা হয়। সে সময় তাদের হাতে থাকা কালো কাপড়ের ব্যাগে ও শরীরের অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা মাদক নিয়ে যাত্রী বেশে ঢাকা যাচ্ছিল।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হোসেন সরকার ইয়াবা সহ স্বামী-স্ত্রী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসএস