হবিগঞ্জ জেলা কারাগারে এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাত এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে আব্দুল হাকিম (৫০)।
কারাগার সূত্রে জানা গেছে, একটি দাঙ্গা হাঙ্গামার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান আব্দুল হাকিম। মঙ্গলবার রাত পৌণে ১টার দিকে হঠাৎ করে আব্দুল হাকিম বমি শুরু করেন। তাৎক্ষণিক তাকে কারা কর্তৃপক্ষ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা কারাগারের জেলার শওকত হোসেন জানান, রাত পৌণে ১টার দিকে আসামি আব্দুল হাকিম হঠাৎ করে বমি করতে থাকেন। বিষয়টি তাকে অবগত করলে তিনি হাকিমকে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার রাজীব চৌধুরী জানান, আসামি আব্দুল হাকিমের লাশ মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে আব্দুল হাকিমের কিভাবে মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/এমআই