নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দ বালিগাঁও গ্রামে গণপিটুনিতে অজ্ঞাত দুই ডাকাত নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ১০/১২ জনের একটি ডাকাত দল ওই গ্রামের রফিক মুন্সীর বাড়িতে হানা দেয়। এসময় বাড়ির লোকজনের চিৎকারে পাশের বাড়ির লোক মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় গ্রামবাসী দুই ডাকাতকে গণপিটুনি দিলে ২ ডাকাত ঘটনাস্থলে নিহত হন। বাকিরা পালিয়ে যায়। ডাকাতের হামলায় বাড়ির মহিলাসহ ৬ জন আহত হন।
কামতাল তদন্তকেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর মোস্তাফিজুর রহমান জানান, বালিগাঁও ডাকাত প্রবেশের সংবাদ পেয়ে তদন্ত কেন্দ্রের পুলিশ অজ্ঞাত ২ ডাকাতকে জমির মধ্যে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। তবে এখন লাশের পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় মামলা হবে।
ইত্তেফাক/জামান