আগামী ফ্রেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য এক অঙ্গীকারমূলক অনুষ্ঠান আজ বুধবার উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত হয়্। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার।
বক্তব্য রাখেন পৌর মেয়র রকিবুল হক ছানা, ওসি হাসান আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিক তালুকদার, শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী প্রমুখ।
ইত্তেফাক/এমআই