জাতীয় বিশ্ববিদ্যালয়
গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্সে (নিয়মিত) ভর্তিতে ২য় ও শেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদনের সময় আজ ১৩ এপ্রিল রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। যে সকল শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়নি, স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে, অথবা ২য় পর্যায়ে প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে সেসব প্রার্থীরা আবেদন করতে পারবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।