নওগাঁর মান্দায় দিনের বেলায় এক বাড়িতে হামলা চালিয়ে ঘর-বাড়ি ভাঙচুরসহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার প্রসাদপুর ইউপির খুদিয়াডাঙ্গা গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ হাওলাদারের ছেলে ব্রজেন্দ্রনাথ হাওলাদারে বাড়িতে।
ঘটনার স্বীকার গৃহবধূ নিপা রানী জানান, হামলাকারীরা হলেন একই এলাকার প্রতিবেশী বিপুল মণ্ডল (২৮), মিঠু মণ্ডল (২৮), রবিন চন্দ্র মণ্ডল (৪৮), সুমন চন্দ্র মণ্ডল (৩০) গংরা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের। মারপিট করে। পাশাপাশি নগদ তিন লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি। তাদের বাসা তালাবন্ধ অবস্থায় দেখা গেছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা হচ্ছে।
ইত্তেফাক/কেকে