অস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক

 
কক্সবাজারের উখিয়া থেকে অস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক করেছে র‌্যাব। আজ বুধবার দিবাগত সাড়ে ৩ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের কুচুবনিয়া গ্রামের ফরিদ আহাম্মদের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়েছে। 
 
আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী  ইউনিয়নের বালুখালী ক্যাম্প-১, ব্লক-৪৩ এর মৃত খাইরুল আমিনের ছেলে আবদুর রহমান প্রকাশ জাবেদ (২৮), কুতুপালং ক্যাম্প ব্লক ই-৩ মো. আবুল কালামের ছেলে মো. সেলিম (২৪)। এ সময় তাদের কাছ একটি এসবিবি এল, একটি রামদা, একটি কিরিচ এবং দুই রাউন্ডগুলি  উদ্ধার করেছে র‌্যাব-৭। এ অভিযানে নেতৃত্বে দেন র‌্যাব-৭  এর  স্কোয়াড্রন লিডার রেজাউল হক।
 
উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে