৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা গ্রেফতার

 
ভূমি অধিগ্রহণ খাতের পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জের সাবেক জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামকে আজ বুধবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। এর আগে দুদকের ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বাদী হয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তাকে দুদক বরিশাল সমন্বিত কার্যালয়ের একটি দল পিরোজপুর সার্কিট হাউজের সামনে থেকে গ্রেফতার করে। গত ৩ ডিসেম্বর মো. সেতাফুল ইসলামকে কিশোরগঞ্জ থেকে পিরোজপুরে বদলি করা হয়।
    
দুদক ও এজাহারসূত্রে জানা যায়, মো. সেতাফুল ইসলাম কিশোরগঞ্জে জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে জেলার বিভিন্ন এলাকায় অধিগ্রহণকৃত জমির মালিকদের নামে বরাদ্দকৃত অর্থের মধ্য থেকে পাঁচ কোটি টাকা উত্তোলন করে আত্মসাত করে। 
 
দুদক ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মধুসূদন মণ্ডল মামলা দায়ের ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে