নাগেশ্বরীতে বিলুপ্ত প্রায় শকুন অবমুক্ত

নাগেশ্বরীতে প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে পড়া একটি শকুন উদ্ধার করে তা অবমুক্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়েছেন এক প্রধান শিক্ষক।
 
জানা গেছে, পৌরসভার চামটার বিলের পাশে বাঁশঝাড়ের ভিতর একটি শিমুল গাছে আশ্রয় নেওয়া শকুনটি প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে অসুস্থ হয়ে বুধবার সকালে নিচে নেমে আসে। সেখান থেকে চামটারপাড় এলাকার আশিকসহ একদল শিশু কিশোর তা ধরে এনে বেঁধে রাখে। সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল হাকিম এ পথে বিদ্যালয়ে যাওয়ার সময় কিশোর আশিককে বুঝিয়ে শকুনটিকে নিজের কাছে নেন। পরে সেটিকে অবমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস জানান, বিলুপ্তপ্রায় এ শকুনটি অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/এমআই