এক পতাকা তলে অলিম্পিক মঞ্চে হাঁটার পক্ষে সম্মত দুই কোরিয়া

সিউলে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে এক পতাকা তলে আসছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। উভয় কোরিয়া ঘোষণা দিয়ে বলছে, শীতকালীন অলিম্পিকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা এক পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করবে বলে দুই দেশের কর্মকর্তা ঐক্যমতে পৌঁছেছেন।
IMG0
যুদ্ধবিরতি গ্রাম পানমুনজমে বিরল বৈঠকের পর উত্তর ও দক্ষিণের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে আসন্ন শীতকালীন অলিম্পিকে দুই কোরিয়ার নারী খেলোয়াড়দের নিয়ে একটি যৌথ আইস হকি দল গঠনেও রাজি হয়েছেন তারা। দুই বছরের বেশি সময় পর, এ প্রথমবারের মতো উত্তর ও দক্ষিণের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৈঠক করলেন। দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে আগামী ৯ থেকে ২৭ ফেব্রুয়ারি এবারের শীতকালীন অলিম্পিক গেম অনুষ্ঠিত হবে।
IMG1
তবে উত্তর ও দক্ষিণের মধ্যে দীর্ঘদিনের বৈরী সম্পর্কের বরফ গলাকে সন্দেহের চোখে দেখছে জাপান। টোকিও বলছে, পিয়ংইয়ংয়ের আক্রমণাত্মক অবস্থানের নমনীয়তায় বিশ্বের অন্ধ হওয়া উচিত হবে না। যদিও এমন সিদ্ধান্তে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই বৈরী রাষ্ট্র উত্তর ও দক্ষিণ কোরিয়ার জনগণ। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু