যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা শুরু

ইত্তেফাক রিপোর্ট

দেশব্যাপী তৃণমূল পর্যায়ে সাংগঠনকে গতিশীল করতে যুবদল বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি সভা শুরু করেছে। গতকাল ঢাকা বিভাগের ১১টি জেলার সভাপতি, প্রথম সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে গুলশানে চেয়ারপার্সন কার্যালয়ে সংগঠনের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের পরিচালনায় প্রতিনিধি সভার প্রথম দিন অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারকে হটাতে হলে জাতীয়তাবাদী যুবদলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে। বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে তুমুল আন্দোলন গড়ে তুলতে হবে।

প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদল সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গির হোসেন, ঢাকা দক্ষিণ এর সভাপতি রফিকুল আলম মজনু, ঢাকা জেলা যুবদল সভাপতি রেজাউল কবির পল, টাংগাইল জেলা যুবদল আহ্বায়ক আশরাফ পাহেলী, মুন্সিগঞ্জ জেলা যুবদল সভাপতি সুলতান আহম্মদ, নারায়ণগঞ্জ জেলা যুবদল সভাপতি শহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নরসিংদী জেলা সভাপতি মহসিন হোসেন বিদ্যুত্, গাজীপুর মহানগর সভাপতি প্রভাষক বশির উদ্দিন আহমেদ, গাজীপুর জেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম ও মানিকগঞ্জ জেলা যুবদল সভাপতি কাজী রায়হান উদ্দিন টুকু প্রমুখ।