গেন্ডারিয়ায় কাভার্ডভ্যান চাপায় ২ যুবক নিহত

 
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। হান্নান নামে আরেক যুবক আহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- সালাউদ্দিন রাহেল (২৭) ও রাসেল আকন (২৪)।
 
আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
জানা যায়, রাতে ওই তিন যুবক লালবাগ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। স্বামীবাগ এলাকার শক্তি ও সাধনা ঔষধালয়ের সামনে গেলে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। তিনজনকে উদ্ধার করে ঢামেকে নেয়া হলে সালাউদ্দিন ও রাসেলকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
 
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে