ঝিকরগাছায় দুস্থ শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

 
নিজের এলাকার দুস্থ ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মো. মনিরুজ্জামান, বিপিএম, পিপিএম। 
 
বৃহস্পতিবার বিকাল ৪টায় যশোরের ঝিকরগাছা উপজেলার নবীবনগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ‘উন্নত বাংলাদেশ গঠনে আমাদের করণীয় ও শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ’অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। 
 
নবীবনগর মিতালী ছাত্র সংঘ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার (হাইওয়ে) মো. হাফিজুর রহমান, ঝিকরগাছা থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শাজাহান আলী, গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোড়ল, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী।
 
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন নবীবনগর মিতালী ছাত্র সংঘের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। পরিচালনা করেন নাভারণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ইমরান।  এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা শামসুজ্জোহা লোটাস, আবু সাঈদ মিলন, ছাত্রলীগ নেতা রাজীব হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি