রাজধানীতে ৩ ছিনতাইকারী গ্রেফতার

 
রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় ৪০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে নগরীর বাড্ডা এবং যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচলানা করে তাদের গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হলেন- জুয়েল রানা (২৬),  মাসুদ রানা (৩২) ও আন্টু হাওলাদার (৩০)। অভিযানের সময় জুয়েল রানার কাছ থেকে ২ লাখ টাকা এবং মাসুদ রানা ও আন্টু হাওলাদারের কাছ থেকে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়।
 
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মো. আব্দুল বাতেন বলেন, গত বছরের ৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় মামলার বাদী তার কোম্পানির কর্মচারীদের বেতন পরিশোধের জন্য উত্তরাস্থ ঢাকা ব্যাংকের জসিম উদ্দিন রোড শাখা থেকে হিসাবরক্ষক ও তার গাড়ি চালকের মাধ্যমে ৪০ লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে মাইক্রোবাসযোগে অফিসে আসার সময় তারা বিমানবন্দর থানাধীন উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন দুস্কৃতকারী ডিবি পরিচয়ে রোডের মাথায় ব্যারিকেড দিয়ে জোরপূর্বক তাদের গাড়িতে উঠে চালক এবং হিসাবরক্ষককে মারধর করে পুরো টাকা নিয়ে যায়।
 
ইত্তেফাক/ইউবি