স্পারসো’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবু আবদুল্লাহ জিয়াউদ্দিন আহমাদ আর নেই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার এক হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।তার জামাতা শিবলী রুবাইয়াত এ তথ্য জানান।
অধ্যাপক ড. আবু আবদুল্লাহ জিয়াউদ্দিন আহমাদ সর্বশেষ ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ম্যাথমেটিকস অ্যান্ড ন্যাচারাল সায়েন্সের চেয়ারপারসন হিসেবে গত ১৫ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের (স্পারসো)সাবেক চেয়ারম্যান ছিলেন।
মৃত্যুকালে অধ্যাপক ড. আবু আবদুল্লাহ জিয়াউদ্দিন আহমাদের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, পুত্র, পুত্রবধূ, কন্যা, জামাতা, এবং ৩ জন নাতি-নাতনী রেখে গিয়েছেন।
তার জানাজার নামাজ আজ শুক্রবার ধানমণ্ডির ৬/এ রোডের ইদগাহ ময়দানে বাদ জুম্মা অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/নূহু