সোনারগাঁওয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার দুই

 
মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামে মামাতো বোনকে উত্যক্ত করতে বাধা দেওয়ায়  ইভটিজারদের হাতে নিহত সুলতান আহম্মেদ মিন্টু হত্যার ঘটনায় এক সপ্তাহ পর প্রধান আসামি জাকিরসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ডিবি পুলিশের সহযোগিতায় একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো- জাকির হোসেন ও আলো মিয়া ওরফে আলম। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/আরকেজি