মোস্তফা জব্বারকে নিজ গ্রামে শনিবার সংবর্ধনা

 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারকে শনিবার বিকেলে তার নিজ গ্রাম নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুরে সংবর্ধনা দেয়া হবে। আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় এ সংবর্ধনার আয়োজন করেছে।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার জানান, মন্ত্রী মোস্তফা জব্বার নিজ গ্রামে কয়েক ঘণ্টার জন্য ব্যক্তিগত সফরে আসছেন তার মা-বাবার কবর জিয়ারত ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করতে। এরই মধ্যে তিনি আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয়ের দেয়া সম্মাননা গ্রহণ করবেন।
 
ইত্তেফাক/আরকেজি