উ. কোরিয়ায় কিমের ক্ষমতা আরো বেড়েছে

 

ইত্তেফাক ডেস্ক

উত্তর কোরিয়ার নেতা কিমং জন উনের ক্ষমতা আরো বেড়েছে। তাকে দেশের জনগনের সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পার্লামেন্টের অধিবেশনে স্টেট অ্যাফায়ার্স কমিশনের চেয়ারম্যান পদেও তাকে পুন:নির্বাচিত করা হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এই প্রথম কিম জং উনকে ‘কোরিয়ার জনগনের শীর্ষ প্রতিনিধি’ হিসেবে উল্লেখ করেছে। গত ফেব্রুয়ারিতেই কিমকে এই উপাধি দেওয়া হয়েছিল। তবে শুক্রবারের আগে সেটি প্রকাশ করা হয়নি। সংবিধানের সঙ্গে এটা কতটা মানানসই হবে সেটি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে কিম দেশের ক্ষমতা আরো কুক্ষিগত করলেন। পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী হিসেবে কিম জে রিয়ংকে নির্বাচিত করা হয়েছে। -রয়টার্স ও আল-জাজিরা