সিউলে মোটেলে অগ্নিসংযোগ, নিহত ৫

 
সিউলের কেন্দ্রস্থলের একটি মোটেলে শনিবার অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনের প্রাণহানি ও চারজন দগ্ধ হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
 
খবরে বলা হয়, আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে ৫৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন। দুইতলা বিশিষ্ট এ মোটেলে একটি কক্ষ দিতে অস্বীকার করায় বিক্ষুব্ধ হয়ে তিনি আগুন ধরিয়ে দেন।
 
তারা জানায়, উ নামের ওই ব্যক্তি পাশের একটি জ্বালানি স্টেশন থেকে ১০ লিটার পেট্রোল কিনে এনে মোটেলটির নিচ তলায় ঢেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দিলে হতাহতের এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হলেও তা সম্ভব হয়নি।
 
ইত্তেফাক/এএম।