ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

 
ভবন ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুতের সার্ভিস তারে স্পৃষ্ট হয়ে মাজহারুল ইসলাম মাহি নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের টি. এ রোডে এ ঘটনা ঘটে।
 
নিহত মাজহারুল ইসলাম কালিবাড়ী মোড় এলাকার আব্দুল আলীম মিয়ার ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্লাইওভারের নির্মাণ কাজের জন্য একটি ভবনের কার্নিশ ভাঙ্গার কাজ চলছিল। এ সময় মাজহারুল ভবনের পাশে থাকা বিদ্যুতের সার্ভিস তারের সাথে স্পৃষ্ট হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল তাকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
ইত্তেফাক/এসএস