মহেশখালীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

 
কক্সবাজারের মহেশখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আহামদ আলীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল ৯টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গার পশ্চিম চরপাড়া গ্রামে। নিহত স্ত্রীর নাম মনোয়ারা বেগম (৩৫)। তিনি আহামদ আলীর ২য় স্ত্রী।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহ নিয়ে স্বামী আহামদ আলীর সাথে মনোয়ারার প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এক পর্যায় আজ সকাল ৯টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মনোয়ারাকে কোদাল দিয়ে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা মনোয়ারাকে দ্রুত মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। পরে সেখান থেকে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
 
সংবাদ পেয়ে মহেশখালী থানা পুলিশের এসআই ইমাম হোসেন আহামদ জানান- আলীকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এসএস