বরিশাল আদালতের এজিপি ফেন্সিডিলসহ আটক

জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট এজিপি (সহকারী গভর্নমেন্ট প্লিডার) সাইদুল ইসলাম জুয়েলকে শনিবার সকালে ১৯ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ মোঃ আওলাদ হোসেন জানান, নগরীর নাজিরমহল্লাস্থ তার বাস ভবনে অভিযান চালিয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/নূহু