আইভীর শয্যাপাশে স্বাস্থ্যমন্ত্রী

 
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দেখতে শনিবার বিকেল ৩টায় হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। 
 
মেয়র আইভীর শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন ও চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
IMG0
এ সময়ে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ল্যব এইড হাসপাতালের সিইও আল এমরান চৌধুরি, হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আনিসুর