রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলাদেশ স্কাউটস বাগমারা শাখার উদ্যোগে রবিবার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় চত্তরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০১৮ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে কাব ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশ দূতাবাসের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোল্লাহ এম. আলতাফ হোসেন, ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুনসুর রহমান, এমরান হোসেন, ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা খানম, প্রোগ্রামার লুত্ফর রহমান, ট্রেনার জালাল উদ্দিন, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক সাইদুর রহমান ও হাফিজুর রহমান প্রমূখ। উল্লেখ কাব ক্যাম্পুরীতে উপজেলার ১০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন । ২২ জানুয়ারি জেলা কাব ক্যাম্পুরীতে বাগমারার ৪ স্কাউটস দল অংশগ্রহণ করবেন।
ইত্তেফাক/এএম।