৩৪তম বিসিএস পুলিশ ব্যাচের কমিটি গঠন

 
৩৪তম বিসিএস পুলিশ কর্মকর্তাদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। ৯০ সদস্যের কমিটিতে আবুল হাসান সভাপতি এবং মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
দুই বছর মেয়াদে গঠিত এ কমিটিতে (২০১৮ এবং ২০১৯) ১৪ জন সহসভাপতির মধ্যে রয়েছেন শাহ কামাল, শরীফ মো. ফারুকুজ্জামান, রবিউল ইসলাম ও তয়াছির জাহান বাবু। রাসেল মনিরসহ ৮ জন যুগ্ম সম্পাদক এবং মফিজুর রহমান পলাশসহ ৭ জন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। অন্যরা বিভিন্ন সম্পাদক এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন। 
 
কমিটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে কাজ করবে বলে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন।