হবিগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও নারীসহ অন্তত ৩০জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২০জনকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত স্বপন মিয়া সদর উপজেলার কাশিপুর গ্রামের সুরত আলীর ছেলে। রবিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর চানপুর গ্রামের সুলতান মিয়ার সাথে একই গ্রামের ছালামত মিয়ার জমির নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
ইত্তেফাক/আরকেজি