ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে মাছ ব্যবসায়ীর মৃত্যু

 
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে মো. সজল বেপারী (১৮) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ১০ টার দিকে ঝালকাঠি শহরের মাছ বাজারে এ ঘটনা ঘটে। নিহত সজল বেপারী শহরের পুরাতন কলা বাগান এলাকার মাছ ব্যবসায়ী আদম আলী বেপারীর ছেলে। 
 
নিহত মো. সজল বেপারীর চাচা রুস্তম আলী জানান, প্রতিদিনের মতো রবিবার সকালে মাছ বিক্রির জন্য বাজারে আসেন মো. সজল বেপারী। মাছ বিক্রি শেষে মাছের ডালা ধুয়ে ফ্রিজের সঙ্গে রাখেন। ফ্রিজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই মাছ ব্যবসায়ী। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সালমান রাফাত তাকে মৃত ঘোষণা করেন। 
 
ইত্তেফাক/কেকে