গোসল না করায় স্বামীকে ডিভোর্স!

গোসল না করায় স্বামীকে ডিভোর্স দিতে মামলা করেছেন এক স্ত্রী। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে।  

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত বছর ওই দম্পতির বিয়ে হয়। এরপর বেশ ভালই যাচ্ছিলো তাদের সংসার জীবন। সমস্যার শুরু হয় ছয় মাস আগে থেকে। 

ওই স্ত্রীর অভিযোগ, সপ্তাহে তার স্বামী মাত্র একবার গোসল করেন, তা করতেও তার অনেক অনীহা। এছাড়া ঠিকমত দাড়িও কামায় না বলে স্ত্রীর অভিযোগ। দুর্গন্ধে নাকি থাকা যেত না। 

এরপর একপ্রকার বাধ্য হয়ে ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা ঠুকে দেন স্ত্রী।

বিচারক আরএন চাঁদ ছ’মাসের জন্য দু’জনকে আলাদা থাকার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে কাউন্সেলিং চলবে দু’জনেরই। কোর্ট কাউন্সিলর সাহিল অবস্তী জানান, স্ত্রী মোটেই আর তার স্বামীর সঙ্গে থাকতে চাইছেন না একসঙ্গে। 

আরো পড়ুন: কিমের সঙ্গে ফের বৈঠক করতে চান ট্রাম্প 

ইত্তেফাক/এসআর